Logo বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র
.........
×

সদস্য তথ্য

আপনার নিবন্ধিত নাম এবং ফোন নম্বর দিন

×
Logo
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র
Photo

নাম

সদস্য

আইডি নং:

ফোন:

ব্লাড গ্রুপ:

ঘোষণা ও গঠনতন্ত্র

ঘোষণা

বাংলা‌দেশ বিশ্বের দ‌রিদ্রতম দেশগুলোর অন্যতম। সম্প্রতি কোন কোন খাতে কিছুটা সাফল্য দেখা গেলেও জনগণের সা‌র্বিক জীবনমানের কোন উন্ন‌তি ঘটেনি। এখনো এর রাজনী‌তি, অর্থনী‌তি ও সংস্কৃ‌তি সাম্রাজ্যবাদ, আ‌ধিপত্যবাদ এবং তাদের দালাল পুঁ‌জিপ‌তিদের শৃঙ্খলে বাঁধা। অর্থাৎ আমাদের দেশের প্রচ‌লিত সংস্কৃ‌তি ব্যক্তি-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার প‌রিপন্থী। এর বৈ‌শিষ্ট্য হচ্ছে শাষকশ্রেণী ও তাদের শোষণ-লুণ্ঠনের ফ‌ন্দি-‌ফি‌কির হা‌সিলের অর্থৎ পুঁজিবাদী সমাজ ও ভোগবা‌দের সহায়ক সংস্কৃ‌তি।

পুঁজির মালিক ও তাদের স্বার্থরক্ষকরা জনগণকে রাজনৈতিকভাবে এবং সেবাদাস সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীরা নানান মুখোশে সংস্কৃ‌তি ও জা‌তিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। এই গণস্বার্থ বিরোধী, জা‌তি বিভাজনকারী, কায়েমী স্বার্থবাদী তৎপরতার বিপরীতে জনগণের অধিকার ও সা‌র্বিক মুক্তির লক্ষ্যে সমাজ প্রগতির মতাদর্শে এবং আবহমান বাংলার লোকজ সংস্কৃ‌তির সমন্বয়ে গড়ে তুলতে হবে কৃষক-শ্রমিক-মধ্যবিত্ত তথা গণমানুষের এক মান‌বিক সংস্কৃ‌তি। শাসক শ্রেণীর লুণ্ঠনসহযোগী ভোগবাদী সংস্কৃতির বিপরীতে জনগণ‌কে রাজ‌নৈ‌তিকভাবে সচেতন করে সম্পদের ব্যক্তি মা‌লিকানার অবসান ঘ‌টিয়ে সামাজিক মা‌লিকানার এক মান‌বিক সমাজ গঠনে অনুপ্রা‌ণিত করাই হবে এই গণসাংস্কৃতিক আন্দোলনের মূল লক্ষ্য, যা মানুষের সাম‌গ্রিক মু‌ক্তির সাথে সম্প‌র্তিত।

বিবর্তন সাংস্কৃ‌তিক কেন্দ্র তার সমগ্র কর্মকাণ্ড মতাদর্শ ও আন্দোলন গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ যা আধুনিক, কল্যাণমূলক সমতা‌ভি‌ত্তিক, স্থি‌তিশীল রাষ্ট্র গঠনে সহায়ক। বিদ্যমান শোষণমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন, চিন্তাধারায় প্রগ‌তিশীল, বিজ্ঞানমনষ্ক চিন্তার অ‌ধিকারী সংস্কৃ‌তিকর্মীদের দ্বারা এই সাংস্কৃ‌তিক আন্দোলন গ‌ড়ে উঠবে।

এই আন্দোলন গড়ে তোলার জন্য বিবর্তন সমমনা সাংস্কৃ‌তিক সংগঠনের সাথে স‌ম্মি‌লিতভাবে সাংস্কৃ‌তিক যুক্তফ্রন্ট গড়ে তুলতে সচেষ্ট থাকবে।

গঠনতন্ত্র

নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ, কর্মশালা ও জনসম্পৃক্ত আয়োজনের মাধ্যমে তরুণ-তরুণীদের মধ্যে শিল্প-সচেতনতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করা—এটাই আমাদের লক্ষ্য।
আমরা গুণগত মান ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে গুরুত্ব দিই।